ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অ্যাশেজ: ১০ উইকেটের বড় জয়ে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

১০ উইকেটের বড় জয় দিয়েই অ্যাশেজ সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। জয়টা অবশ্য অনুমিতই ছিল অসিদের। বড় রকমের কোনো বিপর্যয় না ঘটলে সোমবার ব্রিসবেনে প্রথম সেশনেই ম্যাচ শেষ হওয়ার কথা। হলোও তাই। এক ঘণ্টার মধ্যেই কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য বাকি থাকা ৫৬ রান তুলে নিলেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাঙ্ক্রোফট।

তাই ১৯৯০-৯১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার কাছে এই মাঠে ইংল্যান্ড ১০ উইকেটে হারলো।

জয়ের জন্য দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য নির্ধারিত হয় ১৭০ রানের। ওপেনিং জুটিতেই ওয়ার্নার-ব্যাঙ্ক্রোফট ১১৪ রান তুলে রোববার দ্বিতীয় দিনশেষ করেন। বাকি কাজটা সোমবার ভোরে শেষ করেন। ওয়ার্নার ৮৭ ও ব্যাঙ্ক্রোফট ৮২ রান করে অপরাজিত থাকেন।

এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০২ ও অস্ট্রেলিয়া ৩২৮ রান করে। এরপর রবিবার চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায়। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নির্ধারিত হয়।

লজ্জাজনক এই হারে অসন্তুষ্ট ইংলিশ অধিনায়ক জো রুট। তিনি বলেন, আমরা এই ম্যাচে হেরে যাওয়ায় অত্যন্ত হতাশ। পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জয়ের জন্য আমরা এখানে এসেছিলাম। প্রথম তিনদিন আমরা ছিলাম দুর্দান্ত।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০২ ও ১৯৫/১০ (কুক ৭, স্টোনম্যান ২৭, ভিন্স ২, রুট ৫১, মালান ৪, মইন ৪০, বেয়ারস্টো ৪২, ওকস ১৭, ব্রড ২, বল ১, অ্যান্ডারসন ০*; স্টার্ক ৩/৫১, হেইজেলউড ৩/৪৬, কামিন্স ১/২৩, লায়ন ৩/৬৭, স্মিথ ০/৮)।

অস্ট্রেলিয়া ৩২৮ ও ১৭৩/০(ব্যানক্রফট ৮২, ওয়ার্নার ৮৭)

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

ম্যাচসেরা: স্টিভেন স্মিথ

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অ্যাশেজ: ১০ উইকেটের বড় জয়ে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

আপডেট সময় ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭