ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খেতাবপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

অাকাশ জাতীয় ডেস্ক:

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী-প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

আজ রবিবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী-প্রধান ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে মহান স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত তিনজন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বীর উত্তম, সাতজন বীর বিক্রম ও ২২ জন বীর প্রতীককে শুভেচ্ছা উপহার দেয়া হয়। এ সময় তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথার সারসংক্ষেপ তুলে ধরা হয়। অনুষ্ঠানে সেনা সদরসহ ঢাকায় কর্মরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা সদরের পক্ষ থেকে প্রতি বছর এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খেতাবপ্রাপ্ত সেনা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান

আপডেট সময় ১১:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭