ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর গোলে রিয়ালের রক্ষা

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিচের সারির দল মালাগার সঙ্গেও লড়াই করে জিততে হলো রিয়াল মাদ্রিদকে। পয়েন্ট খোয়ানোর শঙ্কার মধ্যেই পেনাল্টি থেকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর করা গোলে শেষ পর্যন্ত তিন পয়েন্টের স্বস্তি পেয়েছে লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার এই ম্যাচে মালাগাকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এই জয়ে ১৩ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে রিয়ালের পয়েন্ট ২৭। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩০। আজ রাতে ভালেন্সিয়ার মাঠে অতিথি হয়ে খেলবে লিওনেল মেসির বার্সা।
খেলার ৯ মিনিটে মার্সেলোর ক্রসে রোনালদোর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে পুনরায় হেডের সাহায্যে জালে পাঠান করিম বেনজেমা। ১৮ মিনিটে ম্যাচে সমতায় ফিরে রিয়াল। ডি-বক্সের বাইরে টনি ক্রুসের ব্যাকপাস থেকে বল পেয়ে যান কেকো। তার দেয়া বলেই ঠাণ্ডা মাথায় নিচু শটে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড দিয়েগো রোলান। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে মালাগার এটিই প্রথম গোল।
সমতা ভাঙতে তিন মিনিট সময় নেয় রিয়াল। টনি ক্রুসের কর্নারে কাসেমিরোর জোরালো হেডে রিয়াল ফের এগিয়ে যায়। ৫৮ মিনিটে ফের সমতা ফেরায় মালাগা। ডি-বক্সের বাইরে রাফায়েল ভারানের ভুলে ফের বল পান কেকো। পরে কেকোর পাস থেকে বল পেয়ে নিচু শটে তা রিয়ালের জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার গনজালো কাস্ত্রো।
রিয়াল তাই লিগে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায়। তখনই ত্রাতা হিসেবে আসেন রোনালদো। বদলি খেলোয়াড় লুকা মডরিচকে নিজেদের বক্সে ফাউল করে মালাগা। আর এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে রোনালদোর নেয়া কিক প্রথম দফায় ঠেকিয়ে দেন মালাগার গোলরক্ষক হিমেনেস। তবে ফিরতি বল বাঁ পায়ের শটে জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। তাই শেষ পর্যন্ত তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় দলটি।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর গোলে রিয়ালের রক্ষা

আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭