ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আগামীকাল রবিবার কক্সবাজার যাচ্ছেন। সেখানে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এছাড়া তিনি রোহিঙ্গা জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনি শুনবেন।

বাংলাদেশ নেভির একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি হামিদ পরদিন সোমবার কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস)-এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭) উদ্বোধন করবেন।

তিনি জাতীয় বার্তা সংস্থা বাসসকে জানান, নয়টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি পরদিন বিকালে বঙ্গভবনে ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রবিবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭