ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

ভারতের রাষ্ট্রপতিকে খালেদা জিয়ার অভিনন্দন

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের বিশিষ্ট আইনজীবী ও বিহারের গভর্নর রামনাথ কোবিন্দ বিপুল ভোটে ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই অভিনন্দন বার্তায় খালেদা জিয়া আশা প্রকাশ করে বলেন, ‘ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় রামনাথ কোভিন্দের গতিশীল নেতৃত্বে আঞ্চলিক রাজনীতিতে পারস্পরিক সহযোগিতা সামনের দিনগুলোতে আরও জোরদার হবে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতা স্থাপনে ভারতের নতুন রাষ্ট্রপতি যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’ অভিনন্দন বার্তায় মি. রামনাথ কোবিন্দ্রের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করেন খালেদা।

অপর এক অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, একজন নামকরা আইনজীবী হিসেবে খ্যাত ভারতের নতুন রাষ্ট্রপতি মি. রামনাথ কোবিন্দের নেতৃত্বে ভারতের উন্নয়ন ও অগ্রগতি ভবিষ্যতে যেমন আরও তরান্বিত হবে তেমনি আঞ্চলিক রাজনীতিতেও একে অন্যের প্রতি সহযোগিতায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। বিজেপি নেতা রামনাথ কোবিন্দকে বিজয়ী ঘোষণা করে বুধবার রাষ্ট্রপতি পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বিরোধী দলীয় প্রার্থী মীরা কুমারকে হারিয়ে ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন রামনাথ। গত সোমবার অনুষ্ঠিত ভোটে রামনাথ পেয়েছেন ২৯৩০ ভোট। অন্যদিকে মীরা পেয়েছেন ১৮৪৪ ভোট। আগামী ২৫ জুলাই দেশটির ১৪তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন রামনাথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

ভারতের রাষ্ট্রপতিকে খালেদা জিয়ার অভিনন্দন

আপডেট সময় ০১:৪১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭