ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্যামি-সামিতে দাপুটে জয় রাজশাহীর

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যাট হাতে ড্যারেন স্যামির তাণ্ডবের পর বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ সামি। আর তাতে রাজশাহী কিংসের সামনে দাঁড়াতে পারলো না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা।

আগে ব্যাট করে ড্যারেন স্যামির ১৪ বলে ৪৭ রানের কল্যাণে ১৮৫ রান তোলে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে শেষ হয় কুমিল্লার ইনিংস। ৪ ওভারে ৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন সামি।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। ধীরে সুস্থে শুরু করেন রাজশাহীর দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও মোমিনুল হক। দলীয় ৪৩ রানের মাথায় ১৮ বলে ১ রান করে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। এর একটু পরেই রানআউটের শিকার হন আরেক ওপেনার মোমিনুল হকও।

এরপরই রাজশাহীর রানের গতি শ্লথ হয়ে যায়। তবে রাজশাহীকে ম্যাচে টিকিয়ে রাখে লুক রাইটের ৩৬ বলে খেলা ৪২ রানের ইনিংসটি।

এক পর্যায়ে ১৮.১ ওভারে রাজশাহীর রান দাঁড়ায় ৭ উইকেটে ১৪১ রান। ১৯তম ওভারে ১২ রান তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন স্যামি। তবে আসল খেলটা দেখান সাইফউদ্দিনের করা শেষ ওভারে।

এর আগের ৩ ওভারে ১৮ রান দিয়ে ভালই করছিলেন সাইফ। কিন্তু শেষ ওভারে তাকে একেবারে পাড়ার বোলার বানিয়ে ৪টি ছক্কা ও ১টি চারের মার সহযোগে স্যামি তুলে নেন ৩২ রান। বিপিএলের ইতিহাসে ১ ওভারে এর চেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড আর নেই। সাইফের ৪ ওভার শেষে  বোলিং ফিগার দাঁড়ায় ৪-০-৫০-৩।

১৪ বলে ৪৭ রান নিয়ে অপরাজিত থাকেন স্যামি। তার ইনিংসে মাত্র ১টি চারের মার থাকলেও ছিল ৬টি ছয়ের মার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্যামি-সামিতে দাপুটে জয় রাজশাহীর

আপডেট সময় ০৪:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭