ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

জর্জিয়ায় বিলাসবহুল হোটেলে আগুনে নিহত ১২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জর্জিয়ার বাটুমি শহরের একটি বিলাসবহুল হোটেলে আগুনের ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে লিওগ্র্যান্ড হোটেলের ২২ তলা ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে বিবিসির খবরে বলা হয়।

আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী মাইকলেডজের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বিদেশি নাগরিক আছে কি না তা জানা যায়নি। তবে স্থানীয় হাসপাতালে ভর্তি করা আহত ১০ জনের মধ্যে তিনজন তুরস্ক ও একজন ইসরায়েলের নাগরিক রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হোটেলটি থেকে ১০০ জনকে নিরাপদে বের করে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

জর্জিয়ায় বিলাসবহুল হোটেলে আগুনে নিহত ১২

আপডেট সময় ১২:৫৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭