ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত আদ্-দ্বীনে সেবা বন্ধ: ডায়ালাইসিস না পেয়ে রোগীর মৃত্যু অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার রোধে উদ্যোগ জরুরি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইরানের সাথে নতুন সম্ভাব্য চুক্তি আমার চুক্তির চেয়ে ভালো হবে না : ওবামা পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হলেন ড. মজিবুল হক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান

কেরানীগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে যুক্তরাষ্ট্র: নৌপরিবহনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে ২৪ একর জায়গায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। এজন্য সরকার থেকে জমি লিজ (বরাদ্দ) নিয়েছে দেশটি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। বৈঠক শেষে শাজাহান খান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ৩০০ মেগাওয়াট একটি মোবাইল বিদ্যুৎকেন্দ্রের জন্য তারা (যুক্তরাষ্ট্র) আমাদের কাছে পানগাঁওয়ে জায়গা চেয়েছে। পাঁচ বছর পরে এটা অন্য জায়গায় নিয়ে যাবে তারা। পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের পাশে একটি জায়গা অব্যবহৃত আছে। তাদেরকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য আমরা জায়গাটা দিয়েছি। ওই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান শাহজাহান খান।

এদিকে, চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শাহজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দরের সব কর্মকাণ্ড বিশেষ করে নিরাপত্তার বিষয়ে তারা সন্তুষ্ট হয়েছে। তবে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তারা কিছু প্রস্তাব দিয়েছে। আমরা সেটা দেখবো। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকায় যুক্তরাট্রকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের পাশে থাকবে।

এসময় মার্শিয়া বার্নিকাট বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও নিরাপত্তা ইস্যুতে আমরা কথা বলেছি। আমরা এ বন্দরকে গুরুত্ব দিই। কেননা, বন্দর একটি রাষ্ট্রের প্রধান অর্থনৈতিক শক্তি। জঙ্গি কার্যক্রমসহ সবার প্রধান টার্গেট হতে পারে বন্দর। এজন্য বন্দরের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা বলেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক কূটনীতিই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার: রাষ্ট্রদূত

কেরানীগঞ্জে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে যুক্তরাষ্ট্র: নৌপরিবহনমন্ত্রী

আপডেট সময় ০৪:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭