ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের প্রথম স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা ঢাকায়

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রথমবারের মতো ঢাকায় আয়োজন করা হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা ‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক ট্রেড ফেয়ার-২০১৭’। আগামী ২৮ ও ২৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। হেলথ অ্যান্ড বায়ো সলিউশন (এইচ বি এস) ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এরোয়া রিসার্চ ইনকরপোরেশনের (ইউএসএ) যৌথ উদ্যোগে এই মেলা হচ্ছে। এটি বিশ্বের প্রথম স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এইচবিএসের সভাপতি ডা. নাসিম আহমেদ জানান এসব তথ্য।

নাসিম আহমেদ বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক এই বাণিজ্যমেলাটি বিশ্বে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি। মেলা চলবে দুই দিন। প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু হয়ে সন্ধ্যা আটটা পর্যন্ত চলবে মেলা।’

নাসিম বলেন, ‘বিশ্বের বেশিরভাগ উন্নত দেশ ও বিভিন্ন উন্নয়নশীল দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি, হাসপাতাল, ক্লিনিক, বায়োটে কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টারসমূহের সমন্বয়ে এই মেলার আয়োজন করা হবে।’

এইচবিএসের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে যথেষ্ট উন্নতি ও সুবিধা থাকা সত্ত্বেও বহুসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই মেলার মাধ্যমে চিকিৎসক, রোগী, ওষুধ উৎপাদনকারী ও বায়োটেক কোম্পানির মধ্যে পারস্পরিক তথ্য, পণ্য বিপণন ও বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে উন্নতির প্রভাব ফেলা যাবে। এই শিল্পকে গতানুগতিক পর্যায়ে আনার জন্য বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পেশাদারদের জন্য প্রথমবারের মতো এই মেলার আয়োজন।’

নাসিম আহমেদ বলেন, ‘এই দুই দিনে বর্তমানে দেশের স্বাস্থ্যব্যবস্থার একটি বাস্তব চিত্র তুলে ধরা হবে। বিশ্বের অন্যান্য দেশের প্রযুক্তির সাথে দেশীয় প্রযুক্তির সমন্বয় ঘটানো হবে। একই সাথে বাংলাদেশিদের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবা সম্পর্কিত সচেতনতা তৈরির চেষ্টাও করা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের প্রথম স্বাস্থ্য বিষয়ক বাণিজ্যমেলা ঢাকায়

আপডেট সময় ০৩:১৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭