ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমার আলোচনা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম দিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মিয়ানমারের রাজধানী নেপিডোতে বৈঠক শেষে তিনি এই কথা জানিয়েছেন।

তবে এদিন কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। আগামীকাল তা স্বাক্ষর হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আজ বুধবার দুপুর দেড়টা থেকে শুরু হওয়া সাড়ে তিন ঘণ্টার এই বৈঠকে রোহিঙ্গা ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

আলোচনায় অংশ নেন মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দপ্তর বিষয়কমন্ত্রী টিন্ট সোয়ে, বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহিদুল হক এবং ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুর রহমান। আগামীকাল মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বৈঠকের কথা রয়েছে।

এর আগে গত ২ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন অং সান সু চির প্রতিনিধি ও মন্ত্রী টিন্ট সোয়ে। সে সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ ও মিয়ানমার আলোচনা শুরু

আপডেট সময় ১১:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭