ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার

পাট শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: পাটমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, দেশের পাট শিল্পের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য রহিম উল্লাহ’র এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, পাট অধ্যাদেশ, ১৯৬২ আরও অধিকতর যুগোপযোগী করে পাট আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমান সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ এবং ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ প্রণয়ন করেছে। আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রচার-প্রচারণাসহ নিয়মিত বাজার পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পসমূহ ‘জুট জিইও-টেক্সটাইল’র অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। পাট পণ্যের ব্যবহার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকার ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র মাধ্যমে নতুন নতুন পাটজাত বহুমুখী পণ্য উদ্ভাবন, বিভিন্ন মেলায় প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং কাঁচা পাটের চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমে পাটের গুরুত্ব বিবেচনায় পাট ও পাটজাত পণ্যের বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহের পাঠ্যক্রমভুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। বিদেশে পাটের বাজার সম্প্রসারণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল বিভিন্ন দেশে বাজার অন্বেষণ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

পাট শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে: পাটমন্ত্রী

আপডেট সময় ০৮:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭