ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রতিটি উপজেলায় শিশু একাডেমি ভবন নির্মাণ করা হবে: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের প্রতিটি উপজেলায় একটি করে শিশু একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। মঙ্গলবার সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ সরকারের এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বর্তমানে দেশের অনেক জেলায় শিশুদের মনোবিকাশের জন্য শিশু একাডেমি ভবন নির্মাণ করে তাদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের সঠিকভাবে বেড়ে উঠার জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের মানুষ যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে শিশু একাডেমি ভবন নির্মাণ করবে।

সরকারি দলের সদস্য সাবিনা আক্তার তুহিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গৃহকর্মীসহ কর্মক্ষেত্রে নারীদের যৌন নির্যাতন রোধে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। এ জন্য যৌন নির্যাতন রোধে সরকার একটি কঠোর আইন করার কথা ভাবছে। কিন্তু এই আইনটি করা অত্যন্ত কঠিন একটি কাজ। আইনের যাতে অপব্যবহার না হয় সে ব্যাপারে চিন্তা-ভাবনা করে সরকার এই আইনটি প্রণয়ন করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

প্রতিটি উপজেলায় শিশু একাডেমি ভবন নির্মাণ করা হবে: চুমকি

আপডেট সময় ০৯:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭