ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদার গাড়িবহরে হামলার নেপথ্যে নিজাম হাজারী

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক অভিযোগ করেছেন, সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এই ঘটনার নেপথ্য নায়ক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আজহারুল হক এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আজহারুল হক আরও বলেন, ‘ওই দিন বেছে বেছে খালেদা জিয়ার গড়িবহরে থাকা ডিবিসি, চ্যানেল আই, একাত্তর ও বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো এবং ডেইলি স্টারের গাড়ি ভাংচুর করা হয়। এ পুরো ঘটনার নেপথ্য নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ-সংক্রান্ত সংবাদ এসেছে। মূলত তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে ওই সব গাড়িতে হামলা চালান।’

আজহারুল হক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে খুন, দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং হামলার অভিযোগও আনেন। তিনি দাবি করেন, সাংসদের ব্যক্তিগত আক্রোশ ও রোষানলের কারণে তিনিসহ এলাকার অনেক নেতাকর্মী এখন এলাকাছাড়া। এ ছাড়া নিজাম হাজারীর বিরুদ্ধে সরকারি অফিস থেকে ‘কমিশন’, বিভিন্ন টার্মিনাল থেকে ‘টোল’ আদায়ের অভিযোগও করেন তিনি।

সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও অপর এক ব্যক্তির ইশারায় ফেনীতে এসব কর্মকাণ্ড করা হচ্ছে বলে অভিযোগ করেন আজহারুল হক। এ সময় সাংবাদিকরা অপর ব্যক্তির নাম জানতে চাইলে আজহারুল হক বলেন, ‘ওই ব্যক্তির নাম বলা যাবে না। তার নাম বললে আমি বাড়ি পর্যন্ত যেতে পারব কি-না সন্দেহ আছে।’ এ কথার পর সাংবাদিকরা নামটি বলার জন্য চাপ দিলে তিনি বলেন, দ্বিতীয় ওই ব্যক্তির নাম আলাউদ্দিন আহমেদ চৌধুরী (নাসিম)।

একজন সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আগে বিষয়টি দলীয় ফোরামে জানানো হয়েছিল কি-না- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আজহারুল হক বলেন, দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত সোমবার ফেনীতে ফ্লাইওভার নির্মাণ কাজ দেখতে গেলে সেখানে তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক বিষয়টি সুরাহা করার কথা বলেছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর কাছেও সাংসদের বিষয়ে জানিয়েছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যে সাখাওয়াত হোসেন, তানভীর হাসান, শামসুল হুদা, কাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদার গাড়িবহরে হামলার নেপথ্যে নিজাম হাজারী

আপডেট সময় ০৬:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭