ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালে চলবে ব্যক্তিগত গাড়ি: সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিবিআইএন স্বাক্ষরিত হওয়ার ফলে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্য দিয়ে ব্যক্তিগত গাড়ি, যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করতে পারবে। এ বিষয়ে এরই মধ্যে ভারত, বাংলাদেশ ও নেপাল চুক্তিটিতে অনুসমর্থন দিয়েছে।

আশা করা যাচ্ছে, ভুটানও শিগগিরই চুক্তিটি অনুসমর্থন করবে। চার দেশের অনুসমর্থনের পর চুক্তিটি বাস্তবায়িত হবে। মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় এমপি এম এ মালেকের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে স্থলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করার লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ভৌগোলিক অবস্থানগত সুবিধার কারণে ৫টি আন্তঃদেশীয়, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক মহাসড়ক নেটওয়ার্ক উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত।

মন্ত্রী আরও জানান, বিসিআইএম-ইসির অধীনে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের স্টাডি গ্রুপের সভা গত ডিসেম্বরে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বিমসটেকের আওতায় লজিস্টিক স্টাডিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে ৮টি মহাসড়ক করিডরে ৫৯০ কিলোমিটার মহাসড়ক ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা রেখে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালে চলবে ব্যক্তিগত গাড়ি: সেতুমন্ত্রী

আপডেট সময় ১০:২৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭