ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবি শিক্ষক হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফুল ইসলাম ওরফে মানিককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার জয়পুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরিফুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার আরিফুল ইসলাম রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌর এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। তিনি কাটাখালি পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তার বড় ভাই আব্বাস আলী কাটাখালি পৌরসভার মেয়র। আরিফুল ইসলাম অধ্যাপক লিলন হত্যা মামলায় জামিনে আছেন।

পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান বলেন, সন্ধ্যায় তারা খবর পান- শীর্ষ সন্ত্রাসী আরিফুল অবৈধ অস্ত্র নিয়ে জয়পুর বাজারে অবস্থান করছেন। এ তথ্যে তারা অভিযান চালান। এ সময় তাকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তার কাছে এই অস্ত্র মেলে।

ওসি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নেয়া হয়েছে। কী কারণে তিনি অস্ত্রসহ জয়পুরে অবস্থান করছিলেন সে ব্যাপারে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সায়েদুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবি শিক্ষক হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭