ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুর্নীতি দমন কমিশনের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীকাল মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচীর মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলন করবেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সকাল পৌনে দশটার দিকে দুদক চেয়ারম্যান একই স্থানে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করবেন এবং একই সময় বেলুন ও ফেস্টুন উড়াবেন। সকাল ১০ টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়মে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অঙ্গীকারাবদ্ধ থাকার লক্ষ্যে তাদেরকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করাবেন দুদক চেয়ারম্যান। একই স্থানে দুর্নীতি দমন কমিশনের চলতি বছরের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন ।

কেন্দ্রেীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে কমিশনের ৬ টি বিভাগীয় কার্যালয় এবং ২২ টি সমন্বিত জেলা কার্যালয়ে অনুরূপ কর্মসূচি উদযাপন করা হবে।

এ উপলক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, কমিশনের বহুমুখী পদক্ষেপ গ্রহণের কারণেই এই প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। ২০১৫ সাল হতে ২০১৭ সালে কমিশনে অভিযোগ প্রাপ্তি বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ। তিনি বলেন , চলতি বছরে ২৩টি ফাঁদ মামলা পরিচালনা করে বিভিন্ন অফিসের ঘুষখোর কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। এখন প্রকাশ্যে ঘুষ খাওয়ার প্রবণতা কমে এসেছে।

দুদক চেয়ারম্যান বলেন কমিশনের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ বছরে কমিশনের নিজস্ব হাজতখানা, সশস্ত্র পুলিশ ইউনিট, গোয়েন্দা ইউনিট,দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬, রেকর্ড রুম নির্মাণ, সম্পদ পুনরুদ্ধার ইউনিট গঠনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত দুই বছরে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে গুরুদ- দেয়া হয়েছে এবং ৫ জন কর্মকর্তা –কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি দমন কমিশনের ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

আপডেট সময় ০৮:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭