ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির পরিকল্পনায় রংপুরে হিন্দুপল্লীতে হামলা: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরে হিন্দুপল্লীতে হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। তার দাবি, বিএনপির পরিকল্পনায় এই হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাজধানীতে এক আলোচনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এই অভিযোগ করেন। মওলানা ভাষানীর ৪১তম মৃত্যুবার্ষিকী স্মরণে এই আলোচনার আয়োজন করে ন্যাপ ভাসানী ঐক্যজোট।

গত ১০ নভেম্বর রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুপল্লীতে হামলার কথা উল্লেখ করে হাছান বলেন, ‘আপনারা (বিএনপি) সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী, রংপুরের হামলা আপনাদের পরিকল্পনার অংশ। সংখ্যালঘুদের ওপর করে দেশে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন আপনারা।’

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতির পর নাগরিক সমাবেশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করে হাছান।

গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হয়। সেদিন সকালে ফখরুল অভিযোগ করেছিলেন, এই সমাবেশে যোগ দিতে নগরবাসীকে বাধ্য করা হয়েছে। স্কুল থেকে শিক্ষার্থীদের জোর করে বাসে করে আনা হয়েছে, ব্যাংক কর্মীদেরকেও বেতন কাটার ভয় দেখিয়ে যোগ দিতে বাধ্য করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, ‘মিথ্যা বলারও একটা সীমা আছে, বেকুবের মতো মিথ্যাচার করবেন না। আপনার মিথ্যাচার সকলের কাছে ধরা পড়েছে।’ ‘গত ১৮ নভেম্বর নাগরিক সমাবেশ করা হয়। সেখানে নাগরিক সমাজের ব্যক্তিরা বক্তব্য দেয়ন ব্যাপক মনুষ উপস্থিত ছিল। এই সমাবেশের জন্য কোন জায়গায় চিঠি দেয় হয় নাই, অথচ সেদিন তিনি বললেন স্কুলে ছাত্রছাত্রীদের নাকি বাসে তোলা হচ্ছে।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে হাছান মাহমুদ বলেন, ‘আপনারাই ৭ মার্চের ভাষণ ২১ বছর নিষিদ্ধ করেছিলেন, ভাষণ বাজাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেই ক্যাসেট জব্দ করত। আপনারা যতদিন ক্ষমতায় ছিলেন ভাষণ বাজাতে পারিনি আমরা। আজ জাতিসংঘ স্বীকৃতি দেয়ায় আপনাদের গালে চপেটাঘাত পড়েছে।’

বিএনপির ‘ইচ্ছা’ ‘অভিলাষ’ পূরণের জন্য কোন নির্বাচনকালীন সরকার হবে না মন্তব্য করে হাছান বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে।’ ন্যাপ ঐক্য জোটের আহ্বায়ক এম এ ভাসানীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির পরিকল্পনায় রংপুরে হিন্দুপল্লীতে হামলা: হাছান

আপডেট সময় ০৩:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭