ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এ সরকারের আমলে গুম ও খুন বেড়েছে: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘এই সরকারের আমলে, গুম, খুন, নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে। জুলুম অত্যাচার করে বেশি দিন অবৈধভাবে টিকে থাকা যায় না।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘এই সরকার আমাদের নেতা-কর্মীদের ওপর ও আমাদের ওপর যতই জুলুম করুক না কেন আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘সরকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করিয়ে বিচার বিভাগকে অবমাননা করেছেন।’

মওদুদ আহমদ আরো বলেন, ‘অবিলম্বে মশিউর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি চাই। অন্যথায় আন্দোলন করা হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক হেলাল, সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, কাজী ইফতেখায়রুজ্জামান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এ সরকারের আমলে গুম ও খুন বেড়েছে: মওদুদ

আপডেট সময় ০৯:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭