ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাখাইনে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে: জেফ মার্কলে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে বলেছেন, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী রোহিঙ্গদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে তাকে যুদ্ধপরাধ ও জাতিগত নিধনের মতো অপরাধ। আজ রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মুখ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারের কথাও শুনেছে বলে জানান সিনেটর জেফ মার্কলে।

জেফ মার্কলে বলেন, রোহিঙ্গারা শুধু নির্যাতনের কথাই বলেনি, বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞাতাও জানিয়েছে। তারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে চায়। এ ছাড়াও সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

অপরদিকে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। রোহিঙ্গাদের শুধু ফিরিয়ে নেওয়া নয়, তাদের পরিপূর্ণ নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। কফি আনানের সুপারিশ বাস্তাবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে আরও ছিলেন, মার্কিন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসম্যান বেটি ম্যাককালাম, ইয়ান শাকোস্কি, ডেভিড এন সিসিলিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট, ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন জোয়েল রিফম্যান, লেজিসলেটিভ ডিরেক্টর জেরিমিয়া বাউম্যান, সিনেটর ডারবিন এমএলএ রব লিওনার্ড।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহীদুল হকও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রাখাইনে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে: জেফ মার্কলে

আপডেট সময় ০৪:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭