ঢাকা ০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার সকালে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাথে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দু’দেশই লাভবান হতে পারে। এ সময় হাইকমিশনার মনিপুরের ইম্পলে অনুষ্ঠিতব্য ‘নর্থ ইস্ট সামিটে’র বিষয়ে মন্ত্রীর সাথে আলোচনা করেন।

মন্ত্রী বিভিন্ন সীমান্ত পয়েন্ট বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিঅ্যান্ডএফ এজেন্ট ও মাল্টিপল ভিসা হোল্ডারদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত সময়ে নিরসনের বিষয়টি উল্লেথ করলে দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন।

দু’দেশের মধ্যে ক্রমেই আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৮ সালে স্বাক্ষরিত এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) রিভিউ প্রসঙ্গে হাইকমিশনার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপের আশ্বাস প্রদান করেন।

খান জাহান আলী বিমান বন্দর নির্মাণ ও সৈয়দপুর বিমান বন্দরে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এর মাধ্যমে আকাশ ও সমুদ্রপথে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।

এ ছাড়াও বৈঠকে ঢাকা-গৌহাটি-বাগডোগরা রুটে দ্রুত বিমান যোগাযোগ শুরুর উপর গুরুত্বারোপ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমান ও পর্যটনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ০৩:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭