ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে উখিয়ার ইনানী হয়ে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তারা।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা হলেন-

ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয় উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকো মঘেরিনি, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল, সুইডেনের মারগট ওয়ালস্টার ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানোসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

প্রথমে তারা কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। পরে মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন কেন্দ্র আইওএমের প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র ও জরুরি ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) টিমের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তিন দেশের প্রতিনিধিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা

আপডেট সময় ০২:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭