ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৪ ভাইস চেয়ারম্যানের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন ২৬ জন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আহমদ আজম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ২৬ জন বৈঠকে উপস্থিত রয়েছেন।

দলের সর্বশেষ কাউন্সিলে ৩৪জনকে ভাইস চেয়ারম্যান করা হয়। বৈঠকে চলমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

গত ১৫ নভেম্বর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তার সাম্প্রতিক কক্সবাজার সফর, জোটের ঐক্য ধরে রাখা, নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা

আপডেট সময় ১১:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭