ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের কাছে পাওয়া তথ্য সিনেটের সভায় উপস্থাপন করা হবে: জেফ

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে বলেছেন, ‘মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে পাওয়া সব তথ্য যুক্তরাষ্ট্রের সিনেটের সভায় উপস্থাপন করা হবে।’ কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ঘুরে রোহিঙ্গাদের সাথে কথা বলেন যুক্তরাষ্ট্রের ১০ সদস্যের প্রতিনিধি দল। এদের মধ্যে দুই জন সিনেটর ও তিন জন কংগ্রেসম্যান ছিলেন। সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

স্থানীয় আইওএম পরিচালিত একটি স্কুলে ব্রিফকালে জেফ মার্কলে বলেন, ‘আমরা রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখেছি এবং তাদের বিভিন্ন লোমহর্ষক নির্যাতনের বর্ণনা শুনেছি। পরবর্তীতে মিয়ানমার সফর করে বিষয়টি সিনেটের বৈঠকে উপস্থাপন করা হবে।’

রোহিঙ্গারা মিয়ানমারের সরকারের অত্যাচারে বাধ্য হয়ে পালিয়ে আসার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে জানায়, মিয়ানমার কারাগারে হাজার হাজার নিরহ রোহিঙ্গা যুবকদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাদের ফসল কেটে নেওয়া হচ্ছে। হত্যা করা হচ্ছে রোহিঙ্গাদের। সেনাবাহিনীর সদস্যরা সীমান্তের জিরো পয়েন্টে মাটির নিচে পুঁতে রেখেছে প্রচুর স্থল মাইন। এতে প্রায় দুর্ঘটনা ঘটছে।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের বর্ণনা দিয়ে তারা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এ সময়ে তারা জাতিসংঘের হস্তকামনা করেন। রোহিঙ্গারা চলমান সহিংসতা বন্ধ করে রাখাইন রাজ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের জন্য প্রতিনিধিদলের কাছে অনুরোধ জানান। মার্কিন প্রতিনিধিরা শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান, কক্সবাজার আসেন শনিবার সকালে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলার পর বাংলাদেশে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের কাছে পাওয়া তথ্য সিনেটের সভায় উপস্থাপন করা হবে: জেফ

আপডেট সময় ০৭:৩৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭