ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আঞ্চলিক সহযোগিতা তথ্যপ্রযুক্তির বিশ্বে দেশকে এগিয়ে নেবে: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আঞ্চলিক সহযোগিতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্বে দেশকে এগিয়ে নেবে। শনিবার সকালে রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রীর বাসভবনে এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক পল উইলসনের সাথে বৈঠকে সর্বাধুনিক এ প্রযুক্তিখাতে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে এ কথা বলেন তিনি।

মন্ত্রী ইন্টারনেটের প্রসার ও ব্যবহারিক আধুনিকায়নে এপনিকের কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুত উত্তরিত হচ্ছে। আর ডিজিটাল জগতের স্বচ্ছ ঘরে রাষ্ট্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তিগত জীবন এবং নারী ও শিশুর নিরাপত্তা রক্ষায় সকলের সমন্বিত ভূমিকা প্রয়োজন।`

এ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করছে বলেও এপনিক মহাপরিচালককে জানান তথ্যমন্ত্রী ও বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)-এর সভাপতি হাসানুল হক ইনু। এপনিকের কমিউনিটি ডিভালপমেন্ট বিষয়ক সিনিয়র এডভাইজার শ্রীনিবাস চেন্দী ও বিআইজিএফ-এর মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু বৈঠকে উপস্থিত ছিলেন।

শুক্রবার তিনদিনের সফরে আসা এপনিক দল বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের সম্মেলনেও যোগ দিয়েছেন। শনিবার থেকে এ সম্মেলন শুরু হয়েছে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আঞ্চলিক সহযোগিতা তথ্যপ্রযুক্তির বিশ্বে দেশকে এগিয়ে নেবে: ইনু

আপডেট সময় ০৫:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭