ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না: ভূমিমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে উল্লেখ করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি ১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ফাউন্ডেশনের ৩ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভূমি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দিকেই এগুচ্ছেন।

মন্ত্রী আটঘরিয়া উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, রাস্তাঘাট, মসজিদ, মন্দির, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, উপজেলার সকল সংযোগ সড়ক কাজ এ সরকার অব্যাহত রেখেছে। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে উল্লেখ করে বলেন, সমস্ত দুর্গম এলাকায় পুলিশ এখন পৌঁছে যাচ্ছে। আইনের শাসন সব জায়গায় বিদ্যমান।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেয়ায় তিনি ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

আটঘরিয়া উপজেলা এসিল্যান্ড গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রকৌশলী রবিউল আউয়াল, আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আ. গফুর, মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সেলিম, মুক্তিযুদ্ধকালীন কোম্পানীর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেয়া হবে না: ভূমিমন্ত্রী

আপডেট সময় ০৫:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭