ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীকে ২০২ রানের লক্ষ্য দিলো ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এই আসরের প্রথমবারের মত মুখোমুখি হল গতবারের দুই ফাইনালিস্ট ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস। প্রথম দেখায় টস হেরে আগে ব্যাট করতে নেমে ঢাকা সাত উইকেট হারালেও, রাজশাহীর বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে। ২০ ওভার খেলে ঢাকার সংগ্রহ ২০১। এটি এবারের আসরের এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের সর্বোচ্চ ছিল ২০২। খুলনার বিপক্ষে সেটিও ঢাকা করেছিল ফলে রাজশাহীকে জিততে হলে করতে হবে ২০২ রান।

টস হেরে ঢাকার হয়ে ওপেন করতে আসেন এভিন লুইস ও শহীদ আফ্রিদি। দু’জনে মিলে ২৫ বলে করেন ৫৩ রানের আগ্রাসী জুটি। আফ্রিদি ১৫ রান করে ফিরে গেলেও, রাজশাহীর বোলারদের উপর শক্তহাতে ছড়ি ঘোড়াতে থাকেন ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস।

৩৮ বলে খেলে ৬৫ রান করে হোসেন আলির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লুইস। এই ইনিংসটিতে ছিল ১০টি চার ও একটি ছয়ের মার।

ঢাকার সাকিব, নাদীফদের দ্রুতই ফেরায় রাজশাহীর বোলাররা। এরপরই শুরু হয় পোলার্ড-সাঙ্গাকারা ঝড়। এই দুই ব্যাটসম্যান মিলে খেলেন ৬২ রানের একটি ঝড়ো ইনিংস যা দলকে বড় সংগ্রহ পেতে সাহায্য করে। সাঙ্গাকারা ২৮ রানে ফিরে গেলেও, পোলার্ড খেলেন হার না মানা ২৫ বলে ৫২ রানের একটি ঝড়ো ইনিংস। ইনিংসটিতে ছিল ৫টি চার ও তিনটি ছয়ের মার।

বোলারদের ভেতর আজকের ম্যাচে প্রথম নামা হোসেন আলী অসাধারণ বল করেছেন। ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে তিনি ৩টি উইকেট তুলে নেন। আর মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ২টি উইকেট। হাবিবুর রহমান ও সামিত প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন।

ঢাকার বড় সংগ্রহে বড় অবদান রেখেছেন রাজশাহীর ফিল্ডাররা। তাদের একাধিক ক্যাচ মিসের জন্যই ঢাকা এত বড় সংগ্রহ পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাজশাহীকে ২০২ রানের লক্ষ্য দিলো ঢাকা

আপডেট সময় ০৩:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০১৭