ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর পুরস্কার পেলেন সৌদি গ্র্যান্ড মুফতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের মুক্তিকামী প্রতিরোধ আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের অভিনন্দন পেয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ। এক টেলিভিশন অনুষ্ঠানে জাতিগত মুক্তি আন্দোলনের সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের ইসরায়েলবিরোধিতাকে ‘ভুল’ পদক্ষেপ আখ্যা দেন সৌদি গ্র্যান্ড মুফতি। প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তেল আবিব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী আয়ুব কারা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ও তাদের হত্যা নিষিদ্ধ করে ফতোয়া দেওয়ায় আমরা উলামাপ্রধান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখকে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রীয় তুর্কি বার্তা সংস্থা আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতিকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়ে তাকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী।

ডেইলি সাবাহসহ আরবভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যদ জানায়, এক টেলিভিশন অনুষ্ঠানে জেরুজালেমের আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল-শেখকে। প্রশ্নের জবাবে তিনি হামাসকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ইসরায়েল বিরোধিতাকে ভুল পদক্ষেপ আখ্যা দেন।

১৪ জুলাই (শুক্রবার) জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছাকাছি বন্দুকধারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় মসজিদ প্রাঙ্গণটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এদিন ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনি বন্দুকধারীরাই প্রথম তাদের ওপর গুলি চালায়। পরে তারা পাল্টা পদক্ষেপ নিয়ে তিন বন্দুকধারীকে হত্যা করেছেন। বন্দুকধারীদের গুলিতে আহত তিন ইসরায়েলি পুলিশের দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে ওই অঞ্চলকে সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর পুরস্কার পেলেন সৌদি গ্র্যান্ড মুফতি

আপডেট সময় ০৪:২১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭