ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও সততার উপর গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের সংসদে শিবির নেতাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল, রুলিং দিলেন স্পিকার ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’:বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আইনি জটিলতায় ৮৭ হাজার শিক্ষক পদে নিয়োগ-পদোন্নতি আটকা: শিক্ষামন্ত্রী সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার নারীদের জন্য ১৫০০ বেডের দুটি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়েই তাদের দেশে ফিরিয়ে নেবে মিয়ানমার সরকার। শুক্রবার সকালে মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ২৩ লাখ ব্যয়ে আচমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়। ১৩৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে মিয়ারমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিপক্ষে ভোট দেয় ১০টি দেশ। ভোট প্রদানে বিরত থাকে ২৬টি দেশ। ওআইসির পক্ষে সৌদি আরব এই প্রস্তাব উত্থাপন করে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে বিএনপির পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সে প্রসঙ্গে শাজাহান খান বলেন, ‘কোনো মামলায় কেউ দোষী প্রমাণিত হলে তার সাজা হবেই। তেমনি খালেদা জিয়ার সাজা হলে নির্বাচন বয়কট করার সুযোগ নেই। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন খালেদা জিয়া।আদালতে এটা খুব শিগগির প্রমাণিত হবে।’

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আর সেই সময়ে নির্বাচনে সহয়তাকারী হিসেবে শেখ হাসিনার সরকার থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ওয়ায়দুর রহমান কালু খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার: নৌমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭