ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যত অপহরণ বা গুম হয়েছে, অধিকাংশই আমরা উদ্ধার করেছি: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এ পর্যন্ত যতগুলো অপহরণ বা গুম হয়েছে তাদের অধিকাংশই আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইনস ময়দানে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুলিশপ্রধান বলেন, ‘সবগুলো অপহরণ বা গুমের ঘটনায় মামলা বা জিডি হয়েছে। তাদের উদ্ধারের ব্যাপারে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করে যাচ্ছে। তাদের উদ্ধারে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা আশাবাদী যারা অপহরণ হয়েছে, তাদের উদ্ধার করা সম্ভব হবে।’

রোহিঙ্গাদের প্রসঙ্গে আইজিপি বলেন, ‘যেসব রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, আমরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি। শুধু পুলিশ নয়, প্রশাসনসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে নিরাপত্তা বিধানের জন্য নিয়োজিত আছে। কোনো রোহিঙ্গা যাতে অপরাধমূলক কোনো কার্যকলাপে জড়িয়ে না পড়ে, সে ব্যাপারটাও আমরা নজরে রেখেছি।’

এর আগে বিকেলে শহীদুল হক পুলিশ লাইনস ময়দানে এসে প্রথমে পুলিশ সমাবেশে অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি) জাবেদ পাটোয়ারী, ঢাকা রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবুল কালাম আজাদ, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, আইজিপির সহধর্মিণী সামসুন্নাহার রহমান, গাজীপুর পুলিশ সুপারের সহধর্মিণী শিরিন আক্তার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি শোয়েব আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

সন্ধ্যায় দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যত অপহরণ বা গুম হয়েছে, অধিকাংশই আমরা উদ্ধার করেছি: আইজিপি

আপডেট সময় ১১:৫৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭