ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাকা সচল হবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর লালবাগে যারা বিশৃঙ্খলা করেছে তাদের গ্রেফতারে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের অতীতেও বিচার হয়েছে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নারীদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাকা সচল হবে না। মহিলারা হবে নির্বাচনের অন্যতম হাতিয়ার। নির্বাচনের জন্য সকলকে পাড়ায় পাড়ায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলেত হবে। উঠান বৈঠক করতে হবে। এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জিং নির্বাচন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সদস্য সংগ্রহের সময় নতুন মহিলা ভোটারদের গুরুত্ব দিচ্ছি। নাগরিক সমাবেশটি হবে সর্বকালের সেরা সমাবেশ। কবিতা আবৃত্তির মাধ্যমে নাগরিক সমাবেশ শুরু করা হবে।

তিনি বলেন, আদালতে হাজিরা দিতে গিয়ে বলেন ন্যায় বিচার পাবেন না। তাহলে আদালতের উপর আপনার বিশ্বাস নাই। আদালতে ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য দিয়েছেন। আপনার আত্মপক্ষ বক্তব্য নতুন করে বিশ্ব রেকর্ড হবে। খালেদা জিয়া বিচারকে বিলম্বিত করছেন বলে অভিযোগ করেন কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো মামলার হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও হস্তক্ষেপ করবে না। আগামী ১৮ই নভেম্বরের নাগরিক সমাবেশে নির্বিশেষে জনমতের প্রতিফলন ঘটবে। যেভাবে চারদিক থেকে সাড়া পাচ্ছি সমাবেশটি একটি জনসমুদ্রে পরিণত হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়নের চাকা সচল হবে না: কাদের

আপডেট সময় ১১:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭