ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রাষ্ট্রপতি যখন চাইবেন তখনই নিয়োগ: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কত দিনের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে, সে ব্যাপারে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন।

আজ বুধবার রাজধানীর বারিধারায় ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে প্রত্যয় মেডিকেল ক্লিনিক মাদক প্রতিরোধমূলক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমানে প্রধান বিচারপতি নেই। এটা কোনো সংকট কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি কোনো সমস্যা না। সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে। এ কারণে যখন সাবেক প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) ছুটিতে গেলেন, তখন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে রাষ্ট্রপতি দায়িত্বরত প্রধান বিচারপতি করেন। এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। কিন্তু কত দিনের মধ্যে তাঁকে নিয়োগ দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তিনি যখন মনে করবেন, তখন দেবেন।

আইনমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি যেহেতু একেবারেই রাষ্ট্রপতির এখতিয়ার, তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কনসালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন ও প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রাষ্ট্রপতি যখন চাইবেন তখনই নিয়োগ: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭