ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আসা সাড়ে ৩৬ হাজার রোহিঙ্গা শিশু এতিম

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে সমাজসেবা অধিদপ্তরের ‘রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের’ জরিপের প্রাথমিক কাজ শেষ হয়েছে। জরিপে মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশুকে শনাক্ত করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ জরিপের প্রাথমিক কাজ ১০ নভেম্বর শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রোহিঙ্গা এতিম শিশু সুরক্ষা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জামিলী।

এই কর্মকর্তা জানান, প্রাথমিক কাজ শেষ হলেও রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় জরিপের কাজ চলমান থাকবে। এর ফলে এতিম শিশুর সংখ্যা আরো বাড়তে পারে। তবে এ পর্যন্ত প্রাথমিক কাজ শেষ হয়েছে। বর্তমানে তথ্য-উপাত্ত নথিবদ্ধ করার কাজ চলছে।

আল আমিন জামিলী আরো জানান, শূন্য থেকে ১৭ বছর পর্যন্ত রোহিঙ্গা এতিম শিশুদের তালিকাভুক্ত করা হয়েছে। শনাক্ত করা এতিম শিশুদের মধ্যে কারো মা আছে, বাবা নেই। কারো বাবা-মা কেউ নেই। আবার মা-বাবা থাকার পরও পরিত্যক্ত শিশুদের এতিম বলে গণ্য করা হয়েছে। পরবর্তী সময়ে এসব রোহিঙ্গা এতিম শিশুর সুরক্ষার মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

গত ২৫ আগস্ট থেকে সহিংসতার শিকার হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের কক্সবাজারে অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

বাংলাদেশে আসা সাড়ে ৩৬ হাজার রোহিঙ্গা শিশু এতিম

আপডেট সময় ০১:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭