ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ খুলনায় নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের বাড়িতে মিলল মা-মেয়ের লাশ, আহত ৫ বছরের শিশু আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা শিক্ষকদের অবসর সুবিধা দিতে শিক্ষামন্ত্রীর নতুন উদ্যোগ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর

বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণে জার্মানির আগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণে বাংলাদেশর সাথে অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে জার্মান ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান AVIALLIANCE. আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন এ প্রতিষ্ঠানের জেদ্দা, এথেন্স, হামবুর্গ, সিডনি, তিরানা, বুদাপেস্টসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণের অভিজ্ঞতা রয়েছে।

আজ দুপুরে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটনমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়। কোম্পানি পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের ভিত্তিতে এর অর্থায়ন, ডিজাইন, নির্মাণ, পরিচালনা ও ম্যানটেইনেন্স এ আগ্রহী। এটি নির্মাণে ৪ বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করা হবে। বিওটি ভিত্তিতে প্রখমে ২৫ ও পরে ২০ বছরের জন্য চুক্তি হবে।

সভায় মন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার এ বিমান বন্দর নির্মাণ করতে যাচ্ছে। এ বন্দর ১০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, দেশের বাণিজ্য বিনিয়োগ ও পর্যটন খাতে বিশাল অবদান রাখবে।

উল্লেখ্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর নির্মাণে জাপানী প্রতিষ্ঠান নিপ্পন কোই লি. সমীক্ষা যাচাই শেষে মাদারীপুরের শিবগঞ্জের চরাজানাযাত, মুন্সিগঞ্জের সিরজাদিখানের কিয়াইন ও ঢাকার দোহারের চর বিলাশপুরকে প্রাথমিক ভাবে নির্বাচিত করেছে।

এ সময় বিমান ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, এভিএলায়েন্সের বুদাপেস্ট বিমান বন্দরের প্রকল্প পরিচালক জোহান মার্টিন, এভিএলায়েন্সের পরিচালক ‌অ্যানসার ফিশার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আছিয়া-রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল

বঙ্গবন্ধু বিমান বন্দর নির্মাণে জার্মানির আগ্রহ

আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭