ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ঝুঁকির তালিকায় ষষ্ঠ স্থানে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

জলবায়ু পরিবর্তনে ফের ঝুঁকির তালিকায় ষষ্ঠ স্থানে বাংলাদেশ। ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচ ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হন্ডুরাস। এরপর রয়েছে হাইতি (২), মিয়ানমার (৩), নিকারাগুয়া (৪) ও ফিলিপাইন (৫)। ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মোট ৮৫৯ জন মারা গেছেন। ওই সময়ে আর্থিক ক্ষতি হয়েছে দুই লাখ ৩১ হাজার কোটি ডলার।

গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতি, সর্বমোট মৃতের সংখ্যা, প্রতি ১০০ জনের বিপরীতে মৃতের সংখ্যা, ক্রয়ক্ষমতার সমতার নিরিখে ক্ষতি এবং জিডিপি অনুপাতে ক্ষতির পরিমাণ এই ‘নির্দেশক’ বিশ্লেষণ করে এবারের সূচক তৈরি করেন জার্মান ওয়াচের বিশেষজ্ঞরা। প্রতিবছরই বিগত ২০ বছরের ক্ষয়ক্ষতির হিসাব ধরে এই সূচক তৈরি করে থাকে জার্মান ওয়াচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

ঝুঁকির তালিকায় ষষ্ঠ স্থানে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭