ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়ন করা হবে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,একটি টেকসই পরিকল্পনা ছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা সমস্যা দূর করা যাবে না। এই সমস্যা নিরসনে সরকার একটি বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়ন করবে। মন্ত্রী সচিবালয়স্থ স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুন:খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প সংশ্লিষ্ট সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এটি সচল থাকলে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। তাই এই শহরের জলাবদ্ধতা যেকোন মূল্যে দূর করতে হবে। স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড় হতে নেমে আসা পানি ও জোয়ার জলাবদ্ধতা সৃষ্টি করে। এই সকল বিষয় মাথায় রেখে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে’ এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সরকার একটি বাস্তবসম্মত ও সু-পরিকল্পিত প্রকল্প আগামী ইংরেজী নববর্ষের আগে চট্টগ্রামবাসীকে উপহার দেবে’।

মন্ত্রী বলেন, চট্টগ্রামবাসী দীর্ঘদিন জলাবদ্ধতায় বাস করছেন। আর জলাবদ্ধতার কারণে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যসহ সবদিকে ভোগান্তি হচ্ছে। একটি টেকসই পরিকল্পনা ছাড়া এ সমস্যা দূর করা যাবে না। প্রকল্পটি বাস্তবায়ন করতে হলে একটি সমন্বিত রূপরেখা প্রয়োজন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড ও চট্টগ্রাম ওয়াসার সমন্বয়ে আগামী ডিসেম্বরের মধ্যে একটি বাস্তবসম্মত ও দৃশ্যমান উপায় বের করার নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ,স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও পরিকল্পনা কমিশনের সদস্য জুয়েনা আজিজসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জলাবদ্ধতা নিরসনে বাস্তবসম্মত প্রকল্প বাস্তবায়ন করা হবে: মোশাররফ

আপডেট সময় ০৬:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭