ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

বিএনপি’র সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহর মন্দিরে নানক শাহর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তবে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে।’ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রবর্তকের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে বাংলাদেশে শিখদের পাশে সরকার সবসময় আছে বলে জানান কাদের।

তিনি বলেন, শিখ ধর্মের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা নানক শাহ ৫০০ বছর আগে আসাম-সিলেট হয়ে ঢাকায় এসেছিলেন। আর তার মতবাদ ধারণ করে আজকের এই গুরুদুয়ারা নানক শাহ। তার কথায় শান্তির বাণী ছিল। তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি আরো বলেন, আমি আশ্বাস দিচ্ছি গুরু নানক শাহ’র ভক্ত যারা বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশ সরকার তাদের পাশে থাকবে এখনো আছে, ভবিষ্যতে ও থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

বিএনপি’র সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা: কাদের

আপডেট সময় ১১:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭