ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না। কালো ব্যাচ ধারণ করতে পারেন, প্রয়োজনে আমাকেও ঘেরাও করে রাখতে পারেন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না।’ শনিবার দুপুরে শহীদ ডা. মিলন হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাতীয় অধ্যাপক ডা. শাহেলা খাতুন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আপনারাও রোগীকে এতো কম সময় দেবেন না। একটু বেশি সময় নিয়ে তাদের ভালো করে দেখুন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দু’বার ক্ষমতায় আছেন বলেই গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় পাচ্ছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

রোগীদের জিম্মি করে দাবি আদায় চিকিৎসকদের কাজ হতে পারে না: নাসিম

আপডেট সময় ১০:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭