ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আবদুল ওয়াহ্‌হাব মিঞাই এখন প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাই এখন সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রমে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান বিচারপতির পদত্যাগে কোনো শূন্যতা সৃষ্টি হয়নি বলেও এ সময় মন্তব্য করেন আনিসুল হক।

গত সোমবার অস্ট্রেলিয়া থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শুক্রবার কানাডার উদ্দেশে রওয়ানা হন তিনি। সিঙ্গাপুর ছাড়ার আগেই দেশটিতে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।

শনিবার দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, প্রধান বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে এসে পৌঁছেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

আবদুল ওয়াহ্‌হাব মিঞাই এখন প্রধান বিচারপতি: আইনমন্ত্রী

আপডেট সময় ১০:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭