ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সংবাদ সম্মেলনে হঠাৎ কেঁদে ফেললেন নেইমার! (ভিডিও)

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্যারিস সেন্ট জার্মেইনে যাওয়ার পর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে নেইমার। কখনও তিনি রিয়ালে যাচ্ছেন, কখনও বার্সেলোনায় ফিরে যাচ্ছেন।

সব মিলিয়ে সরগরম বাজার। কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের পেশাদার ক্যারিয়ার।

জাপানের সঙ্গে ব্রাজিলের প্রীতি ম্যাচের পর সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের অবস্থান পরিষ্কার করে দেন নেইমার। জানিয়ে দেন, ‘আমি প্যারিসে খুব ভালো আছি, আমি খুশি আমি এমন একজন প্লেয়ার যে মাঠে নিজের ১০০ শতাংশ দেয়। ‘

নেইমার আরও বলেন, ‘আমাকে একটা জিনিস খুব খোঁচা দিচ্ছে, আপনারা বলেছেন কাভানির সঙ্গে আমার অসুবিধা আছে, আমার কাভানির সঙ্গে কোচের সঙ্গে কারোর সঙ্গে কোনও অসুবিধা নেই। ‘

মাস তিনেক হল প্যারিস সেন্ট জার্মেইনের জার্সি গায়ে গলিয়েছিলেন নেইমার। তারপরই বোমা ফাটিয়েছেন এমন যে গোটা ফুটবল দুনিয়া তোলপাড়। রিয়ালের সঙ্গে কথা বলেছেন নেইমারের বাবা। কিন্তু ছেলে বার্সেলোনায় সতীর্থদের বলেছিলেন তারা তাকে ফেরত নেবেন কিনা।

এই সব একের পর এক খবরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নেইমারের ক্যারিয়ার। নেইমারের দাবি ‘আমি খুবই বাস্তবাদী, কোনও রকম গুঞ্জন পছন্দ করিনা। ‘ তবে এত কিছু বলার পর হঠাৎই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

ব্রাজিল কোচ তিতে তাকে সমবেদনার হাত বাড়িয়ে দেন। তিনিও নেইমারের পাশে দাঁড়িয়ে বলেন, গত দেড় বছর তারা একসঙ্গে কাজ করছেন, তার দাবি নেইমার আদ্যন্ত টিম ম্যান। সাংবাদিক সম্মেলনের শেষে কাঁদতে কাঁদতে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নেইমার।  তবে কি কারণে কেঁদেছেন নেইমার সেটা দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদ সম্মেলনে হঠাৎ কেঁদে ফেললেন নেইমার! (ভিডিও)

আপডেট সময় ০৪:২২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭