ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ইরানের চেয়েও কাতার বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র এখনও পৌঁছায়নি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরবিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র আসার আগে নিশ্চিত করে বলতে পারছি না তিনি (প্রধান বিচারপতি) পদত্যাগ করেছেন কি না। আমি যতটুক জেনেছি এখনো রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পৌঁছায়নি। শনিবার সকাল পৌনে ১১টায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আর আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে।’

গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন সুরেন্দ্র কুমার সিনহা। সরকারের পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থতার কারণে ছুটিতে যাচ্ছেন। এরপর গত ১০ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে অবস্থানের জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দেন। এতে তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকার কথা উল্লেখ করেন। তার অবর্তমানে জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা দায়িত্ব পান।

প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তার সমালোচনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

সমালোচনার মুখে আফগান সিরিজ ঘিরে আয়ারল্যান্ডে নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র এখনও পৌঁছায়নি: কাদের

আপডেট সময় ০২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭