ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

নূর হোসেনকে হত্যা করেছে আন্দোলনকারীরাই: রওশন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বক্তব্য রাখছেন রওশন এরশাদজাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘আন্দোলনকারীরাই নূর হোসনকে হত্যা করেছে। কারণ লাশ ছাড়া আন্দোলন জমে না। এরশাদ হত্যা করেননি নূর হোসেনকে।’ শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রওশনের দাবি, ‘এ দেশে ১৯৮৬ সালে গণতন্ত্র চালু করে জাতীয় পার্টি। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করে আবার গণতন্ত্র রক্ষা করেছিল আমাদের দল। অথচ এরশাদকে বলা হয় স্বৈরাচার। তিনি যদি স্বৈরাচারই হবেন, তাহলে মানুষ কেন তাকে ভোট দেয়? এরশাদ স্বৈরাচার নন, তিনি গণতন্ত্রকামী মানুষ। তিনি ক্ষমতায় থাকাকালে জনগণের কল্যাণে কাজ করেছেন। তাই মানুষ তাকে বারবার ভোট দেয়।’

সরকারের সমালোচনা করে সংসদের এই বিরোধী দলীয় নেতার ভাষ্য, এখন মানুষের জীবনের নিরাপত্তা নেই। তার মন্তব্য— ‘মানুষ এখন ঘর থেকে বেরিয়ে আবার ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তা নেই। গত পাঁচ বছরে ৫১৯ জন গুম হয়েছে। কারা তাদের গুম করেছে?’ উপস্থিত নেতাকর্মীরা তখন উত্তরে বলেন— ‘সরকার! সরকার!’

গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি। এখানে আরও ছিলেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায় প্রমুখ। এদিকে আগামী ৩ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হু. মু. এরশাদ চিকিৎসার জন্য আবারও সিঙ্গাপুর যাবেন বলে জানান রওশন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

নূর হোসেনকে হত্যা করেছে আন্দোলনকারীরাই: রওশন এরশাদ

আপডেট সময় ১১:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭