ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিপিএলে খেলতে যাচ্ছেন মিরাজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছেন। বলিউড সুপারস্টার শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন এই তরুণ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি।

আগামী ৪ আগস্ট ক্যারবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর পর্দা উঠবে। প্রথম দিনই মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্স সেন্ট লুসিয়া স্টার্স এর মুখোমুখি হবে। তবে তিনি পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজের জন্য প্রস্তুতি নিতে ১৫ আগস্ট দেশে ফেরত আসতে হবে তাকে। আর তাই প্রথম পাঁচ ম্যাচের জন্যই তাকে পাবে ত্রিনবাগো।

অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার সিপিএল এ জ্যামেইকা তালাওয়াহ এর হয়ে খেলবেন। তিনি ২৯ জুলাই দেশ ছাড়বেন। তামিম ইকবাল ও সাকিব আল হাসান এর পর তৃতীয় বাংলাদেশী হিসেবে ক্যারবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন মিরাজ। এ ব্যাপারে মিরাজ জানান, সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন।

এ হিসেবে শাহরুখ খানের ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন তিনি। অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো। দলটিতে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ড্যারেন ব্রাভো,ডোয়াইন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনের মতো বিশ্বখ্যাত তারকাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিপিএলে খেলতে যাচ্ছেন মিরাজ

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭