ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হতেই নতুন করে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরনো অধ্যায়ের ইতি টেনে নতুন নির্বাচক প্যানেল গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তিতে দু’জন নির্বাচক নিয়োগের কথা জানানো হয়েছে। আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া তদারক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন। তাদের সঙ্গে থাকবেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পরে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লিপুর নেতৃত্বাধীন প্যানেলে রাজ্জাকের পাশাপাশি ছিলেন হান্নান সরকার। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান। তার জায়গায় যুক্ত হন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। পরবর্তীতে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কারণে নির্বাচকের পদ ছাড়েন রাজ্জাকও।

জানা গেছে, মেয়াদ শেষের আগেই লিপুকে আরও কয়েক মাস দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছিল বোর্ড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। এরপর প্রধান নির্বাচকের দায়িত্বের জন্য প্রস্তাব দেওয়া হয় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। তিনি প্রস্তাবে সম্মতি দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও প্রধান নির্বাচক হিসেবে বাশারের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্য একটি পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নির্বাচক চেয়ে বিসিবির বিজ্ঞপ্তি

আপডেট সময় ০৪:২৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬