ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

দ্বিতীয় ভৈরব ও তিতাস সেতু উদ্বোধন করলেন হাসিনা-মোদি

অাকাশ জাতীয় ডেস্ক:

আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৫০ মিনিটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে দুই দেশের ট্রেন চলাচল আরো সহজ হল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট ও চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের জন্য নির্মাণ করা দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা। এর পর খুলে দেওয়া হয়েছে দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু।

এদিকে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ভৈরবে রেল সেতুর নিচে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেলমন্ত্রী মুজিবুল হক ঢাকা, কলকাতা ও দিল্লির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন কার্যক্রম চালান।

দুই বছর মেয়াদে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফা সময় বাড়ানো হয়। সেতুটির দৈর্ঘ্য ৯৮৪ মিটার এবং প্রস্থ ৭ মিটার। নির্মিত সেতুটিতে ব্রডগেজ লাইন স্থাপন করা হয়েছে। এরই মধ্যে গত শুক্রবার সেতু দিয় আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে (পূর্বাঞ্চলীয়) জোনের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আব্দুল হাই জানান, ৬২০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ করা করেছে। তিনি আরো বলেন, সেতুটির মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রেলপথে এক নতুন দিগন্তের সূচনা হবে। কোন ক্রসিং ছাড়া ট্রেন চলাচলের ফলে এই পথের যাত্রীদের সময় কম লাগবে।

ভৈরবে সেতু সংলগ্ন স্থানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত রেলমন্ত্রী মুজিবুর হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

দ্বিতীয় ভৈরব ও তিতাস সেতু উদ্বোধন করলেন হাসিনা-মোদি

আপডেট সময় ০২:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭