ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্কার্ট পরে কোর্টে ফেদেরার!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যাচটায় জয়-পরাজয় মুখ্য ছিল না। কারণ দুই জনই কোর্টে নেমেছিলেন ইউনিসেফ এবং স্থানীয় শিশুদের জন্য চ্যারিটি ম্যাচ খেলতে। তাই বলে এমন অভিনব পোশাকে দেখা যাবে রজার ফেদেরার ও অ্যান্ডি মারেকে!
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত প্রদর্শনী ম্যাচে দ্বিতীয় সেটে কিল্ট (স্কার্টের মতো দেখতে স্কটিশ ঐতিহ্যবাহী পোশাক) পরে কোর্টে খেলতে দেখা গেছে ফেদেরারকে। এমনকি এই অবস্থায় একটি গেমও জিতেছেন সুইস কিংবদন্তি।
মারেও কম যান না! নিজের হোমটাউনে তৃতীয় সেটের টাইব্রেকারে হ্যাট মাথায় দিয়ে খেলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ১ ঘণ্টা ৪০ মিনিট ব্যাপী খেলায় শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬ ও ১০-৬ (টাইব্রেকার) গেমে জয় পেয়েছেন ফেদেরার।
খেলার মাঝে তরুণ এক দর্শককে ফেদেরারের বিপক্ষে দু’টি শট খেলতে দেন মারে। পয়েন্ট না জিতলে কি হবে? টেনিস কিংবদন্তির বিপক্ষে শট নিতে পেরেই খুশি সেই তরুণ।
গত জুলাইয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের পর ইনজুরির কারণে কোর্টে দেখা যায়নি মারেকে। এখনো শতভাগ ফিট নন। পুরোপুরি তৈরি হতে পারলেই কেবল জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে ফিরবেন বলে জানিয়েছেন মারে।
অন্যদিকে পিঠের ইনজুরিমুক্ত থাকতে সদ্য শেষ হওয়া প্যারিস মাস্টার্সে অংশ নেননি ফেদেরার। লন্ডনে মৌসুম শেষের ইভেন্ট এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস প্রতিযোগিতায় (১২ নভেম্বর শুরু) ফিরবেন ১৯ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
সূত্র: ডেইলি মেইল
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কার্ট পরে কোর্টে ফেদেরার!

আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭