ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

মাশরাফির সঙ্গে এ কেমন আচরণ শুভাশীষের?

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংসের মধ্যে ম্যাচ চলাকালীন ঘটে গেল একটি অনাকাঙ্খিত ঘটনা।   ব্যাটিং প্রান্তে থাকা রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে তেড়ে গেলেন চিটাগং ভাইকিংসের পেসার শুভাশীষ রায়! জাতীয় দলের অধিনায়কের সঙ্গে তারই এক সতীর্থের এমন ঘটনায় হতভম্ব হয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গন!

ম্যাচের দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে ঘটনা।

ব্যাটিং প্রান্তে ছিলেন মাশরাফি। আর বোলিং করছিলেন শুভাশীষ। এক বল আগেই একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। তৃতীয় বলটি রক্ষ্মণাত্মক ভঙ্গিতে খেললেন ম্যাশ। বল চলে গেলো সোজা বোলার শুভাশিসের হাতে। শুভাশিস মাশরাফির দিকে থ্রো করার ভঙ্গি করলেন। কিন্তু শেষ পর্যন্ত করেননি।

ঠিক সেই মুহূর্তে মাশরাফি হাত নেড়ে কিছু একটা বলেন শুভাশীষকে। কিন্তু হঠাৎ কী হলো শুভাশীষের, তিনি কিছু একটা বলতে বলতে বল হাতে তেড়ে গেলেন ম্যাশের দিকে! সাথে সাথে আম্পায়ার এবং চিটাগংয়ের সতীর্থরা ছুটে এসে অনেক কষ্টে নিবৃত্ত করে সরিয়ে নিয়ে গেলেন শুভাশীষকে।

হতভম্ব হয়ে গেলেন মাশরাফি! সাথে হতভম্ব হলেন দর্শকরা!

বাংলাদেশের জনপ্রিয়তম ব্যক্তিটির নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটার হিসেবে যেমন জনপ্রিয়, তার চেয়েও বেশি জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে। সতীর্থদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। ম্যাশের আদরমাখা শাসন পেয়ে অভ্যস্ত জাতীয় দলের জুনিয়র ক্রিকেটাররা।  সবাই মজা কিংবা শাসন সহজভাবে নিতে পারেন না; শুভাশীষও সেই দলে!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

মাশরাফির সঙ্গে এ কেমন আচরণ শুভাশীষের?

আপডেট সময় ০৭:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭