ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় তামিমকে পাওয়ার আশা ভিক্টোরিয়ান্সের

আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে বাম উরুতে চোট পেয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। এরপর থেকে দলের বাইরে। বিপিএলে সিলেট পর্বে যোগ দিতে পারেননি দলের সঙ্গে। তবে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আশা করছে মনে করছে পুরোপুরি সুস্থ হয়ে ঢাকা পর্বে খেলবেন দেশসেরা এই ওপেনার।
চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। এরপর পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। সোমবার নেটে কিছুক্ষণ ব্যাটিং করেছেন। তামিমের ফেরা প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ক্রিকবাজকে বলেন, ‘ফেরার পুরো সিদ্ধান্তই নির্ভর করছে তামিমের ওপর। আমরা অবশ্য তাকে কিছু করতে বাধ্য করছি না। সে খেলতে ইচ্ছা প্রকাশ করলেই খেলতে পারবে। তবে আশা করছি তাকে ঢাকা পর্বেই দেখতে পারবো। আর ওকে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না।’
অবশ্য পুরো বিষয়টি তামিমের ওপরও নির্ভর করছে না। বোর্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও সবুজ সঙ্কেত দিলেই তামিম খেলতে পারবেন বিপিএলে। ঢাকা পর্বের খেলা শুরু হবে আগামী ১১ নভেম্বর থেকে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় তামিমকে পাওয়ার আশা ভিক্টোরিয়ান্সের

আপডেট সময় ০৪:৩৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭