ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘হালদা’

আকাশ বিনোদন ডেস্ক:

আনকাট সেন্সর ছাড়পত্র পেল তৌকীর আহমেদ পরিচালিত ছবি হালদা। গতকাল (সোমবার) ছবিটি কাটাকুটি ছাড়াই সেন্সর চৌকাঠ পেরিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব জালাল উদ্দিন মুন্সি।

জাগো নিউজকে তিনি বলেন, গত ২৫ অক্টোবর হালদা সেন্সর বোর্ডে জমা পড়ে। সোমবার ছবিটিকে আনকাট ছাড়পত্র দেয়া হয়েছে। সেন্সর বোর্ডের সদস্যরা হালদা দেখে এর ভুয়সী প্রশংসা করেছেন।

অজ্ঞাতনামা ছবির সাফল্যের পর গত বছরের এপ্রিলে মহাসমারোহে নিজের পরিচালনায় পঞ্চম ছবি হালদার শুটিং শুরু করেছিলেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। অপেক্ষার পালা শেষ, আগামী ১ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে এ ছবি।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, রুনা খান, সুজাত শিমুল প্রমুখ। চট্টগ্রামের হালদা নদীর পাড় ও রাজবাড়ীর গোয়ালন্দে এ ছবির চিত্রায়ন হয়েছে।

এদিকে গেল রোববার ইউটিউবে হালদা ছবির ট্রেলার প্রকাশের পর এটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। একই সঙ্গে পিন্টু ঘোষের সংগীত পরিচালনায় এ ছবির একটি গান এরই মধ্যে আলোচনায় এসেছে।

এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের ‘হালদা নদী’। এ নদী পার্বত্য চট্টগ্রামের রামগড় থানার বদনাতলী পাহাড় থেকে সৃষ্টি হয়ে ফটিকছড়ির রাউজান, হাটহাজারীর কালুরঘাট অতিক্রম করে কর্ণফুলী নদীতে মিশেছে।

এ নদী ও এর গতি-প্রকৃতি, নদীর ক্ষয়, তীরবর্তী মানুষের জীবনপ্রবাহ এবং জটিলতা নিয়ে অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদ নির্মাণ করেছেন ‘হালদা’ ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘হালদা’

আপডেট সময় ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭