ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ মিনিট ‘উধাও’ ট্রাম্পের টুইটার পেইজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিটের জন্য ‘উধাও’ হয়ে গিয়েছিল বলে খবর দিয়েছে বিবিসি। সোশাল মিডিয়া কোম্পানি টুইটার বলছে, তাদের এক কর্মীর ‘অনিচ্ছাকৃত’ ভুলে @realdonaldtrump অ্যাকাউন্টটি বৃহস্পতিবার বন্ধ হয়ে গিয়েছিল। পরে তা আবার সচল করা হয়।

ওই ১১ মিনিট যারা ট্রাম্পের টুইটার পেইজে যাওয়ার চেষ্টা করেছেন, তারা কেবল একটি নোটিস দেখেছেন। সেখানে লেখা ছিল- “দুঃখিত, এই পৃষ্ঠাটির অস্তিত্ব নেই!”

তবে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS ঠিকঠাকই ছিল। এ ঘটনাকে নিছক ‘মানবীয় ভুল’ হিসেবে বর্ণনা করলেও তদন্ত করার কথা জানিয়েছে টুইটার। তবে ৪ কোটি ১৭ লাখ ফলোয়ারের ওই অ্যাকাউন্টের মালিক ট্রাম্পের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, অ্যাকাউন্টটি আবার সচল হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট ছিল কর কমানোর একটি পরিকল্পনা নিয়ে। নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প সোশাল মিডিয়া, বিশেষ করে টুইটার ব্যবহার করেন নিয়মিতভাবে। তার নিজের টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়েছে ২০০৯ সালের মার্চ মাসে।

গতবছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে তিনি নিজের রাজনৈতিক বক্তব্যের প্রচার এবং প্রতিপক্ষের ওপর আক্রমণ শানানোর কাজে ব্যবহার করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১১ মিনিট ‘উধাও’ ট্রাম্পের টুইটার পেইজ

আপডেট সময় ০২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭