ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেনীতে খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আটক ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

ফেনীর মহিপালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদেৱ জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন যমুনা পরিবহনের বাসচালক আবদুল মালেক, চৌদ্দগ্রাম ট্রান্সপোর্টের চালক আবদুর রশিদ ও তিন পথচারী।

ঘটনাস্থলে আসা ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। আগের ঘটনায় আসামিরা গ্রেফতার না হওয়ায় ফের এমন ঘটনা ঘটেছে কি না? এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, আগের ঘটনায় জড়িতদের বিষয়েও তদন্ত করছে পুলিশ।

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রাম থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০/২৫ জনের একটি দল খালেদার গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে ও গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া যায়। এছাড়া বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

গত শনিবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভিডিও ফুটেজে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় অংশ নিতে দেখা যায় বলে স্থানীয় এলাকাবাসী নিশ্চিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেনীতে খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় আটক ৫

আপডেট সময় ১০:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭